জাতীয়
দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৪ জুন – চীনের দালিয়ান থেকে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে একটি উচ্চগতির বুলেট ট্রেনে করে তারা বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত বার্ষিক সম্মেলন বা গ্রীষ্মকালীন দাভোস এর বিশেষ অধিবেশনে যোগ দেন।
তিন দিনের দালিয়ান সফর শেষে চীনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের লক্ষ্যে তিনি এখন বেইজিংয়ের পথে রয়েছেন।
এস এম/ ২৪ জুন ২০২৬









