জাতীয়

বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ও শিক্ষার মান নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

ঢাকা, ১৯ জুন – জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের শিক্ষা ব্যবস্থার মান এবং বাজেটের লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন,

প্রাথমিক স্তর পার করার পরও কেন শিক্ষার্থীরা সঠিকভাবে পড়তে পারে না কিংবা জিপিএ-৫ পেয়েও কেন শুদ্ধভাবে ইংরেজি বলতে পারে না তা খতিয়ে দেখা প্রয়োজন। ম্যান্ডারিন বা জার্মান ভাষা শেখার আগে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় নূন্যতম দক্ষতা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বাজেটের রাজস্ব আহরণ এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করে তিনি একটি উদাহরণের মাধ্যমে বলেন, একজন সংসদ সদস্যের কেবল নির্ধারিত সৎ আয়ের মাধ্যমে কি ঢাকা শহরে প্রাসাদোপম বাড়ি নির্মাণ করা সম্ভব? একইভাবে বিশাল অংকের এই বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কতটা বাস্তবসম্মত তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এনবিআরের রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে তিনি প্রস্তাবিত লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে অভিহিত করেন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমানোয় তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। এতে চাল এবং ডালসহ প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এস এম/ ১৯ জুন ২০২৬

Back to top button
🌐 Read in Your Language