ফুটবল

নিহত ১৬৮ শিক্ষার্থীর স্মরণে ইরানি ফুটবলারদের বিশেষ সম্মাননা

তেহরান, ১৬ জুন – ইরানে পরিচালিত এক হামলায় প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা। গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাহজারেহ তাইয়েবেহ স্কুলে চালানো হামলার প্রথম দিনে নিহত ১৬৮ জন স্কুলশিক্ষার্থীর স্মরণে বিশ্বকাপ যাত্রার সময় নিজেদের স্যুটে বিশেষ ব্যাজ ধারণ করেন তারা।

এই উদ্যোগের বিষয়ে ম্যাচের আগেই বিস্তারিত ব্যাখ্যা দেন দলের অধিনায়ক মেহদি তাজ। তিনি জানান যে হামলায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু দলের খেলোয়াড়রাই নন ম্যাচ চলাকালেও গ্যালারিতে থাকা ইরানি সমর্থকরা নিহত শিক্ষার্থীদের স্মরণ করেন।

যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামের গ্যালারিতে মিনাব ১৬৮ লেখা একটি বিশাল ব্যানার প্রদর্শন করা হয় যা মূলত নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এদিন ম্যাচের আগে থেকেই গ্যালারির পরিবেশ ছিল বেশ ভিন্নধর্মী।

সমর্থকদের মধ্যে ইরানের বর্তমান সরকারি পতাকার পাশাপাশি বিপ্লব পূর্ববর্তী সান অ্যান্ড লায়ন পতাকা এবং কোনো প্রতীকহীন সবুজ সাদা লাল পতাকা দেখা গেছে। এছাড়াও গ্যালারির এক অংশে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করতে দেখা যায় সমর্থকদের।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language