জাতীয়

ভারতে আটক ২৮ শ্রমিককে দেশে ফিরিয়ে আনায় সরকারকে ধন্যবাদ সংসদ সদস্যের

ঢাকা, ৯ জুন – ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক থাকা ২৮ জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট আলোচনায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

মোশারফ হোসেন জানান যে তার নির্বাচনী এলাকা কাহালু ও নন্দীগ্রামের ২৮ জন ব্যক্তি কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ুতে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে পাসপোর্ট ও ভিসা হারিয়ে ফেলায় তারা তামিলনাড়ু পুলিশের হাতে গ্রেফতার হন।

দীর্ঘ ১৭ মাস সেখানে বন্দি থাকার পর সরকারের বিশেষ প্রচেষ্টায় গত ঈদের আগে তারা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। দ্রুততম সময়ের মধ্যে নাগরিকদের সুরক্ষায় সরকারের এমন পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language