জাতীয়

রামপুরায় ১৪৭ পোশাক শ্রমিকের বিক্ষোভ: সড়ক অবরোধ

ঢাকা, ৮ জুন – রাজধানীর রামপুরায় চাকরিচ্যুতির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার দুপুরে তারা এই বিক্ষোভ শুরু করেন। এর ফলে রামপুরা সড়কের এক পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শ্রমিকদের দাবি,

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটির ১৪৭ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা জানান, বছরের পর বছর কঠোর পরিশ্রম করে তারা কারখানাটি সচল রাখলেও শেষ পর্যন্ত তাদের ছাঁটাই করা হয়েছে।

তারা অনতিবিলম্বে ছাঁটাই বন্ধ করা এবং কারখানা খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামপুরায় পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এমন সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে জানমালের নিরাপত্তা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language