জাতীয়

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ থাকতে পারে মেঘলা

ঢাকা, ৩১ মে – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে যে,

আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এই সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ।

এস এম/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language