জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৮ মে – পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার পর তিনি উপস্থিত মুসল্লিদের কাছে যান এবং সরাসরি তাদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন।
নামাজ শেষে ঈদগাহ প্রাঙ্গণ ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী প্রথাগত নিরাপত্তা প্রোটোকলের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের কাতারে চলে আসেন। এ সময় তাকে কাছে পেয়ে উপস্থিত মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।
কয়েক মিনিট ধরে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং সকলের খোঁজখবর নেন। এর আগে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দেশের প্রধান ঈদ জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নামাজ আদায় করেন।
এছাড়া জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এই জামাতে অংশ নেন।
এস এম/ ২৮ মে ২০২৬









