গাজীপুর

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: সাভার মডেল থানার ওসি প্রত্যাহার

সাভার, ২৬ মে – সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান যে মাদক কারবারিদের হামলায় সাংবাদিকদের আহতের ঘটনায় মূল অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া সাভারের আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ওসি আরমান আলীকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার দায়ে এর আগে আরও তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য যে গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হন সাংবাদিকরা।

ওই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি এখনো পলাতক রয়েছে।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language