রংপুর
রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায়

রংপুর, ২৫ মে – রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলা শহরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ ময়দানে সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে।
এতে ইমামতি করার কথা রয়েছে রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইনের।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,
ঈদের দিন আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে জেলা মডেল মসজিদে জামাত আয়োজন করা হবে। সেক্ষেত্রে সকাল ৮টায় প্রথম এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদেও পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন মুসল্লিরা।
এস এম/ ২৫ মে ২০২৬









