জাতীয়

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে সড়কে মৃত্যুর মিছিলের অভিযোগ

ঢাকা, ২৫ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করে সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ করার দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন যে,

ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও মালিকপক্ষ তা মানছে না। অতিরিক্ত ভাড়া দিতে না পেরে অনেক নিম্নআয়ের মানুষ ট্রাক বা ট্রেনের ছাদে যাতায়াত করছেন যা প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

সম্প্রতি টাঙ্গাইলের যমুনা সেতু এলাকায় ট্রাক উল্টে ১৭ জনের মৃত্যু এবং নরসিংদীতে ট্রেনের ছাদে বজ্রপাতে দুজনের প্রাণহানির ঘটনা এই ঝুঁকিরই প্রতিফলন।

সংগঠনটির দাবি যে যাদের শ্রমে অর্থনীতি সচল রাষ্ট্র তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে বারবার ব্যর্থ হচ্ছে। কর্তৃপক্ষকে এই নৈরাজ্য রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার এবং যাত্রীদের ফিটনেসবিহীন যান ও ঝুঁকিপূর্ণ ভ্রমণ বর্জনের আহ্বান জানানো হয়েছে।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language