রাজশাহী

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

রাজশাহী, ২৪ মে – রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় মহানগরীর হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল আটটায় হযরত শাহ্ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে তা অনুষ্ঠিত হবে।

গত রবিবার কেন্দ্রীয় ঈদগাহ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নিরাপত্তার স্বার্থে প্রতিটি ঈদগাহে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির ওপর নজরদারি করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language