কক্সবাজার

কক্সবাজার আদালত চত্বরে প্রতিপক্ষের গুলিবর্ষণ, ৫ জন আহত ও অস্ত্রসহ আটক ৩

কক্সবাজার, ২৪ মে – কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে মামলায় হাজিরা দিতে আসা লোকজনের ওপর প্রতিপক্ষের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই জন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রণির নাম জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায় যে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলার হাজিরা শেষে আদালত থেকে বের হচ্ছিলেন। সেই সময়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন যে ঘটনার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বর্তমানে আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language