চীনের খনি দুর্ঘটনায় জামায়াতের শোক ও সমবেদনা

ঢাকা, ২৩ মে – চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার এক শোকবার্তায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত শুক্রবার চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে দুর্ঘটনা ও বিস্ফোরণে ৯০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্তত ২০১ জন হতাহতকে উদ্ধার করা হয়েছে যার মধ্যে ১২৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এই ঘটনাকে দেশটির জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি হতাহতদের শোকসন্তপ্ত পরিবার এবং চীন সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, চীন সরকার ও দেশটির সাধারণ মানুষ এই সংকটময় পরিস্থিতি ও অপূরণীয় ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবে।
এনএন/ ২৩ মে ২০২৬









