জাতীয়
দেশে ২৪ ঘণ্টায় হামে ১৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ২ হাজারের বেশি

ঢাকা, ২৩ মে – দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,
উল্লিখিত সময়ে সারা দেশে ২ হাজার ১৩২ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে। হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
এস এম/ ২৩ মে ২০২৬









