জাতীয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অংশীদারত্ব সুদৃঢ় করার অঙ্গীকার

ঢাকা, ১৯ মে – পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া একাধিক ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আরও বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সহযোগিতা জোরদার এবং গঠনমূলক সম্পৃক্ততার অঙ্গীকারও ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।

এই আলোচনার মাধ্যমে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

এনএন/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language