আইন-আদালত

হামে মৃত শিশুদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট, আদেশ মঙ্গলবার

ঢাকা, ১৮ মে – হামে আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারানো ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই শুনানি শেষ হয়।

শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন। জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশে গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গড়ে প্রতিদিন অন্তত ছয়জন শিশু প্রাণ হারাচ্ছে।

উদ্বেগজনক বিষয় হলো, গত এক সপ্তাহে এই মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে গড়ে ১০ জনে। মৃত্যু কমার আশ্বাস থাকলেও বর্তমানে এই সংখ্যা দেড়গুণ বেড়েছে বলে রিটে উল্লেখ করা হয়েছে।

এস এম/ ১৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language