জিলহজ মাসের চাঁদ দেখতে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ঢাকা, ১৭ মে – পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট টেলিফোন নম্বরে অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের জন্য,
- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরগুলো ব্যবহার করা যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ধর্মপ্রাণ মুসল্লিদের চাঁদ দেখার তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এস এম/ ১৭ মে ২০২৬









