যূক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু

ওয়াশিংটন, ২৯ এপ্রিল – যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়ার পর মৃত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন যে এই প্রক্রিয়া সম্পন্ন হতে আরও অন্তত দুই দিন সময় লাগতে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট লিমনের পরিবারের সম্মতিতে মরদেহটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। পুলিশ ইতিমধ্যে মরদেহটি হস্তান্তর করেছে এবং মুসলিম রীতি অনুযায়ী পরবর্তী সকল ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশবিজ্ঞান নিয়ে পিএইচডি গবেষণারত জামিল আহমেদ লিমন প্রায় দশ দিন নিখোঁজ ছিলেন। গত শুক্রবার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

একই সময়ে নিখোঁজ হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ বিশেষও ফ্লোরিডার একটি জলাশয় থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language