জাতীয়
আদানির দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু, ফিরল পূর্ণ সক্ষমতা

ঢাকা, ২৭ এপ্রিল – ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্টের কারিগরি ত্রুটিযুক্ত ইউনিটটি মেরামত শেষে পুনরায় উৎপাদন শুরু করেছে।
সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট থেকে ইউনিটটি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর ফলে এখন থেকে কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পাওয়া যাবে।
এর আগে গত ২২ এপ্রিল আদানি পাওয়ারের এই ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন পিডিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল যে মেরামত কাজ শেষ করতে অন্তত ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে।
নির্ধারিত সময়ের মধ্যেই ত্রুটি সারিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোদমে উৎপাদনে ফিরল।
এনএন/ ২৭ এপ্রিল ২০২৬









