জাতীয়

ঢাবিতে বজ্রপাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ছাত্রী আহত

ঢাকা, ২৬ এপ্রিল – ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সুফিয়া আক্তার এবং ফারাহ আক্তার। দুজনেরই বয়স আনুমানিক ২২ বছর।

রবিবার বিকেলে বৃষ্টির সময় এই দুর্ঘটনার শিকার হন তারা। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহতদের সহপাঠী আগলিনা জানান যে বিকেল ৫টার দিকে ঝড় ও বৃষ্টির সময় অপরাজেয় বাংলার সামনে অবস্থানকালে তারা বজ্রপাতের কবলে পড়েন। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে আহত দুই শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language