জাতীয়

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার: শিক্ষক সুদীপ চক্রবর্তীসহ দুজন পুলিশ হেফাজতে

ঢাকা, ২৬ এপ্রিল – ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট এবং মিমোর মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

সেখানে বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও এক সহপাঠীর নাম পাওয়া গেছে বলে জানা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ওই শিক্ষক ও সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানান, মিমো অত্যন্ত চঞ্চল ও মেধাবী ছিল।

তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। পুলিশ জানিয়েছে মোবাইল ফোনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিভাগীয় প্রধান এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language