জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে আজ জামায়াতের শহীদ পরিবার ও যোদ্ধা সমাবেশ

ঢাকা, ২৫ এপ্রিল – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানার্থে আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ১০টা থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

গত বুধবার দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়াও ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানেই গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস। আজ জামায়াতের এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language