জাতীয়

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, দুই বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ২৫ এপ্রিল – রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে ঢাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে দেশের উত্তরাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বর্তমানে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি দেশের কিছু কিছু অঞ্চলে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language