ফুটবল

টানা ৭ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে মেসির অনন্য রেকর্ড

বুয়েনোস আইরেস, ২৮ জুন – লিওনেল মেসি মাঠে নামা মানেই যেন নতুন কোনো রেকর্ডের হাতছানি। চলতি আসরে নিজের অসাধারণ ফর্ম বজায় রেখে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন আর্জেন্টাইন এই অধিনায়ক।

জর্ডানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে অনন্য এক কীর্তি গড়েন তিনি।

ম্যাচের ৬০তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশের কিছু সময় পরেই দর্শনীয় এক ফ্রি কিক থেকে গোল করেন এই ফুটবল জাদুকর। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে লক্ষ্যভেদ করার বিরল এক বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন মেসি।

এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে তিনি ১৯৫৮ সালের জাস্ট ফন্টেইন এবং ১৯৭০ সালের জেয়াজিনহোর টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। বর্তমান আসরে এটি মেসির ষষ্ঠ গোল।

এর আগে তিনি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন।

এনএন/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language