শিক্ষা

ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খানের পদত্যাগ

ঢাকা, ২৩ এপ্রিল – বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান তার পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি ইউজিসির চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

তার ব্যক্তিগত কর্মকর্তা মো. মেহেদী হাসান পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানতে অধ্যাপক তানজিমউদ্দিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য যে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক। দায়িত্ব গ্রহণের পর তিনি ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করে আসছিলেন।

ইউজিসি সূত্রে জানা গেছে যে সংস্থাটির অধীনে পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বা হিট প্রকল্পে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের সময় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এই প্রকল্পের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে দাতা সংস্থা বিশ্বব্যাংকও উদ্বেগ প্রকাশ করেছিল।

সম্প্রতি বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে প্রকল্পের অনিয়মের বিষয়গুলো তুলে ধরে। এরপর থেকেই সংশ্লিষ্ট মহলে তাকে সরিয়ে দেওয়া হতে পারে বলে আলোচনা চলছিল। সেই পরিস্থিতির মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language