জাতীয়

সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা আলম মিতু

ঢাকা, ১৮ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে ডা. মাহমুদা আলম মিতুর নাম চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা ডা. মিতু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এরপর ২২ ও ২৩ এপ্রিল যাচাই বাছাই প্রক্রিয়া চলবে। আপিল নিষ্পত্তির জন্য ২৭ ও ২৮ এপ্রিল সময় বরাদ্দ রাখা হয়েছে এবং ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। জোটভিত্তিক আসন বণ্টনের হিসেবে বিএনপি ও তাদের মিত্র জোট মোট ৩৬টি আসন পাচ্ছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন জোটের অনুকূলে ১৩টি আসন নির্ধারিত হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি সংরক্ষিত আসন রাখা হয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন জোটের শরিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবারের নির্বাচনে ৬টি আসনে জয়লাভ করায় একটি সংরক্ষিত নারী আসন তাদের ভাগে পড়েছে।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language