নোয়াখালী

নোয়াখালীতে ১ হাজার ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, গ্রেফতার ৩

নোয়াখালী, ১৬ এপ্রিল – নোয়াখালী জেলা সদরে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. মুসফিকুর রহমান মাহি এবং মাহমুদুল হাসান। এছাড়া মধুসুদনপুর গ্রামের মো. মঞ্জুর আলমকেও আটক করা হয়। পুলিশ তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকআপ গাড়ি উদ্ধার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান যে শহরের বড় মসজিদ এলাকায় টহল দেওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালামালসহ আসামিদের আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language