জাতীয়

বেইজিং-ঢাকা রুটে চার দিনের ফ্লাইট বাতিল করল এয়ার চায়না

ঢাকা, ১২ এপ্রিল – চীনের রাজধানী বেইজিং থেকে ঢাকা রুটের এপ্রিল এবং মে মাসের চার দিনের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে এয়ার চায়না। রবিবার এয়ার চায়না সূত্র জানিয়েছে, মূলত অপারেশনাল কারণে আগামী ২৫ এপ্রিল এবং ২, ৯ ও ১০ মে বেইজিং থেকে ঢাকায় আসার আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।

তবে ঢাকা থেকে বেইজিংগামী ফ্লাইটগুলো বাতিল হবে না বলে জানানো হয়েছে। ঠিক কী কারণে এই ফ্লাইটগুলো বাতিল করা হলো সে বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। অনাকাঙ্ক্ষিত এই ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

যাত্রীদের টিকিট রিবুকিং, টিকিটের মূল্য ফেরত নেওয়া অথবা অন্য যেকোনো ধরনের সহায়তার জন্য সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি কিংবা এয়ারলাইনটির কাস্টমার সাপোর্ট সেন্টারে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language