জাতীয়

১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১১ এপ্রিল – আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ বিষয়ক প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার ১১ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয় যে এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে কৃষক কার্ড কার্যক্রমের যাত্রা শুরু হবে।

উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

দেশের প্রান্তিক কৃষকদের আধুনিক ও উন্নত সেবার আওতায় আনতে সরকারের এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language