জাতীয়

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল, ৯ এপ্রিল – কৃষি খাতের অগ্রগতি ও কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী পহেলা বৈশাখ বা ১৪ এপ্রিল টাঙ্গাইলসহ দেশের মোট ১০টি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সরকারি একটি তথ্যবিবরণী প্রকাশের মাধ্যমে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই তথ্যবিবরণীতে জানানো হয়, কৃষকদের সার্বিক কল্যাণে সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে সশরীরে উপস্থিত থাকবেন। সেখানে তিনি মনোনীত ও নির্বাচিত কৃষকদের হাতে এই বিশেষ কার্ড তুলে দিয়ে দেশব্যাপী এই কর্মসূচির শুভ সূচনা করবেন।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language