মধ্যপ্রাচ্য
ইরানে হামলা স্থগিত রাখলেও লেবাননে অভিযান চলবে, জানাল ইসরায়েল

তেল আবিব, ৮ এপ্রিল – দুই সপ্তাহের যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরানের ভূখণ্ডে আপাতত কোনো হামলা চালাবে না ইসরায়েলের সামরিক বাহিনী। তবে লেবাননের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে জানানো হয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিরতির আওতায় ইরানে হামলা স্থগিত থাকলেও লেবাননে চলমান সামরিক অভিযান অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও সতর্ক করা হয় যে, যুদ্ধবিরতির শর্ত অমান্য করে ইসরায়েলের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে। নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, ইসরায়েলের এমন দ্বৈত অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









