জাতীয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত

ঢাকা, ২ এপ্রিল – বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া পদক্ষেপে সহযোগিতা করতে দোকানপাট এবং শপিংমল বন্ধের নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ঢাকাসহ সারা দেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত আটটার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

তবে এই নিয়মের আওতার বাইরে থাকবে কিছু প্রতিষ্ঠান। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি জানিয়েছে, হোটেল, ফার্মেসি, নিত্যপ্রয়োজনীয় জরুরি সেবার দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language