জয়পুরহাট

জয়পুরহাটে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জয়পুরহাট, ১ এপ্রিল – সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শহরের মডেল মসজিদের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আল মামুন এবং প্রেসক্লাব সভাপতি আবু বক্কর সিদ্দিক। এছাড়া মডেল মসজিদের ইমামসহ বিভিন্ন হজ এজেন্সির পরিচালকরা সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং হজের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language