জাতীয়

সপ্তাহখানেকের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস

ঢাকা, ৩১ মার্চ – সপ্তাহখানেকের মধ্যেই দেশে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস পদ্ধতি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সচিবালয়ে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র এবং যুগ্ম সচিব মনির হোসেন এই তথ্য জানিয়েছেন। সরকার কবে নাগাদ এই ব্যবস্থা চালু করতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইতিমধ্যে এ সংক্রান্ত একটি অ্যাপ তৈরির কাজ চলছে।

আগামী এক সপ্তাহের মধ্যে এক বা দুটি জায়গায় পরীক্ষামূলকভাবে এর ব্যবহার শুরু করা হতে পারে। তিনি আরও জানান, বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই নিজেদের উদ্যোগে ম্যানুয়াল পদ্ধতিতে ফুয়েল পাস ব্যবস্থা চালু করেছে। একসঙ্গে বিপুলসংখ্যক মানুষকে এই পদ্ধতির আওতায় আনা কঠিন হওয়ায়, প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু যানবাহনকে লক্ষ্য করে এই ফুয়েল পাসের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language