ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে ৮০ লাখ মানুষের অংশগ্রহণ

ওয়াশিংটন, ২৯ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির প্রতিবাদে অনুষ্ঠিত ‘নো কিংস’ বিক্ষোভে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের রাস্তায় নেমে সাধারণ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত একই ধরনের আন্দোলনের তুলনায় এবার প্রায় ১০ লাখ বেশি মানুষ এই বিক্ষোভে যোগ দিয়েছেন।
২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই মূলত এই ‘নো কিংস’ বিক্ষোভের সূত্রপাত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ তিনি বিচারবিভাগ ও প্রশাসনের ওপর একজন রাজার মতো একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চাইছেন। কিন্তু সাধারণ মার্কিনিরা এই আন্দোলনের মাধ্যমে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তাদের দেশে কোনো রাজার স্থান নেই।
ক্ষমতার অপব্যবহার ছাড়াও গণহারে অভিবাসীদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানো, গর্ভপাত নিষিদ্ধ করা এবং বিতর্কিত পরিবেশ নীতির কারণেও ট্রাম্পের প্রতি সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
এনএন/ ২৯ মার্চ ২০২৬









