মধ্যপ্রাচ্য

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইল ইরান

তেহরান, ২৫ মার্চ – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক আলোচনায় জানিয়েছেন যে ইরান কোনো সাময়িক চুক্তির বদলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আলোচনা চলাকালে হরমুজ প্রণালি নিয়ে ইরানের কৌশলগত অবস্থানও স্পষ্ট করেছেন আব্বাস আরাঘচি। তিনি জানান হরমুজ প্রণালি সব দেশের বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য উন্মুক্ত থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে শত্রু দেশগুলোকে এই সুবিধার আওতার বাইরে রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এই প্রসঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংঘাতের বদলে আলোচনার ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন যেকোনো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যুদ্ধের চেয়ে আলোচনা সব সময় বেশি কার্যকর। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তির সব সম্ভাবনা কাজে লাগিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি অর্থবহ শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন।

এনএন/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language