মধ্যপ্রাচ্য

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর ও হাইফা বন্দরে ইরানের ড্রোন হামলা

তেল আবিব, ২৪ মার্চ – ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং হাইফা বন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

মঙ্গলবার ভোররাত থেকে ড্রোন ব্যবহার করে বেন গুরিয়ান বিমানবন্দরে বিমানে জ্বালানি ভরার কাজে নিয়োজিত অবকাঠামোতে এই হামলা শুরু হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় গুরিয়ান বিমানবন্দরের আশপাশের এবং হাইফা বন্দর এলাকার সামরিক ও মহাকাশ শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে একই দিনে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিভিন্ন অবস্থান ও ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান।

বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলায় সংযুক্ত আরব আমিরাতের একজন সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ধারাবাহিক হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে বাহরাইন সরকার।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language