মধ্যপ্রাচ্য

সৌদি আরব ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় আইআরজিসির হামলার দাবি

তেহরান, ২৩ মার্চ – ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে যে তারা সৌদি আরব ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

সোমবার আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য প্রকাশ্যে এনেছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আল খারজ অঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেস এবং বাহরাইনে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এই জোরালো হামলা চালানো হয়েছে।

ইরানি সামরিক সংস্থাটি আরও জানিয়েছে, প্রিন্স সুলতান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম মজুত ও অভিযানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র।

আইআরজিসির দাবি অনুযায়ী, ওই ঘাঁটিতে মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আঘাত হানা হয়। তবে এখন পর্যন্ত ইরানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষ থেকেও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি।

এ এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language