জাতীয়

টানা সাত দিনের ছুটির পর আগামীকাল খুলছে অফিস আদালত

ঢাকা, ২৩ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি আজ সোমবার শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে যথারীতি খুলছে দেশের সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার। গত শনিবার সারাদেশে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এই দীর্ঘ ছুটি শেষে আগামীকাল কর্মস্থলে যোগ দেবেন কর্মজীবীরা।

তবে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় অনেকেই মাঝে ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর পরপরই ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে অনেকেই ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ছুটির সুযোগ কাজে লাগাচ্ছেন। এ কারণে অফিস ও আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে এবং আগামী সপ্তাহে রাজধানী ঢাকা তার স্বাভাবিক রূপে ফিরবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ঘোষিত ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটিও আজ শেষ হচ্ছে।

এস এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language