জাতীয়

ঈদের পরেও ট্রেনে যাত্রীদের ভিড়, আগামীকাল থেকে বাড়বে ঢাকায় ফেরার চাপ

ঢাকা, ২২ মার্চ – ঈদের আগে যাত্রীদের অত্যাধিক চাপ থাকায় অনেকেই এখন পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। তুলনামূলক ভিড় কম হওয়ার কারণে ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছানোর আশা করছেন এসব যাত্রী। তারা জানিয়েছেন, ঈদের ছুটির বাকি সময়টুকু প্রিয়জনদের সঙ্গে কাটাতে চান। অন্যদিকে, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আজ অনেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, আগামীকাল থেকে রাজধানীমুখী যাত্রীদের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, এবারের ঈদ যাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল।

শেষ মুহূর্তে কুমিল্লায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এর কোনো নেতিবাচক প্রভাব সার্বিক যাতায়াতে পড়েনি। বর্তমানে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে রেলওয়ে সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করলেও যাত্রীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে আসনসংখ্যার প্রায় দ্বিগুণ যাত্রী দেখা গেছে। ট্রেনের ভেতরে, দরজার সামনে, বগির সংযোগস্থলে এমনকি ছাদেও ঝুঁকি নিয়ে যাত্রীদের ভ্রমণ করতে দেখা যায়।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language