জাতীয়

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা, ২২ মার্চ – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ রবিবার নতুন করে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া শুষ্ক থাকার কারণে দুপুরের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় পশ্চিম বা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার ভোর ৬টায় এসব এলাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে গতকাল এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language