জাতীয়

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, আইসিইউতে চিকিৎসা

ঢাকা, ১৬ মার্চ – উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি Singapore General Hospital–এর নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান এবং তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

রফিকুল ইসলাম আরও বলেন, যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি। হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং আইসিইউতে রেখে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

এনএন/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language