জাতীয়
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো বিএনপি নেতা মির্জা আব্বাসকে

ঢাকা, ১৫ মার্চ – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। আজ রবিবার বেলা ১১টা ২০ মিনিটে তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। মির্জা আব্বাসের ভাগ্নে এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান যে প্রবীণ এই নেতাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়েছে। একই সাথে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। এই যাত্রায় মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









