জাতীয়

আগামীকাল দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান

ঢাকা, ১৫ মার্চ – খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) তারেক রহমান দিনাজপুর সফরে যাচ্ছেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান।

রোববার (১৫ মার্চ) সকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকাল ৯টায় বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর হয়ে তিনি দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন।

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে গিয়ে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

এ সফর ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এনএন/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language