শিক্ষা

ঢাবি উপাচার্যের প্রশংসা করলেন শিক্ষামন্ত্রী মিলন

ঢাকা, ১৫ মার্চ – স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উপাচার্যকে একজন ভদ্র ও যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে তাকে ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগানোর সুযোগ রয়েছে।

শনিবার রাতে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসিয়েশন বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের বিষয়ে তিনি জানান যে পদত্যাগপত্রটি গ্রহণ করা হলেও এখনো চূড়ান্তভাবে তা অনুমোদন করা হয়নি। যতক্ষণ পর্যন্ত তিনি নিজে চূড়ান্ত সিদ্ধান্ত না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিষয়টি অমীমাংসিতই থাকছে।

উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রীর কাছে এই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং সেই সময় শিক্ষামন্ত্রী তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছিলেন।

এনএন/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language