মধ্যপ্রাচ্য সংকটে শাহজালাল বিমানবন্দরে আরও ২৪ ফ্লাইট বাতিল, মোট বাতিল ৪৭৫

ঢাকা, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ নিয়ে এই বিমানবন্দরে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়াল ৪৭৫টিতে। শনিবার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
আকাশপথ বন্ধ থাকার কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ۸ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৪টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার দুটি, গালফ এয়ারের চারটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং ফ্লাই দুবাইয়ের চারটি ফ্লাইট রয়েছে।
এ এম/ ১৪ মার্চ ২০২৬









