মধ্যপ্রাচ্য

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

বাগদাদ, ১৪ মার্চ – ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় আটবার হামলা চালানো হয়েছে। শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত এই হামলাগুলো পরিচালনা করে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।

শনিবার ১৪ মার্চ এক বিবৃতির মাধ্যমে জোটটি জানিয়েছে যে তাদের যোদ্ধারা ইরাকের আল হারির এবং আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা প্রকাশ করেনি। অন্যদিকে আক্রান্ত দুই বিমানঘাঁটির কর্তৃপক্ষ বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জোটটি আরও জানিয়েছে যে বিমানঘাঁটির পাশাপাশি ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করেও তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই হামলায় দূতাবাসের একটি হেলিপ্যাড সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য যে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি সংলাপ অনুষ্ঠিত হয় যা কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল।

এই ঘটনার ঠিক পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামের সামরিক অভিযান শুরু করে।

এ এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language