জাতীয়

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

ঢাকা, ১৩ মার্চ – বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আজ শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সেখানে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে তার পরিবার সিঙ্গাপুরে নেওয়ার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এই বিএনপি নেতা। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি চিকিৎসকদের পাশাপাশি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

এস এম/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language