জাতীয়

হাসপাতালে থাকা মির্জা আব্বাসের খোঁজ নিলেন তারেক রহমান

ঢাকা, ১৩ মার্চ – রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাস–এর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুত রোগীকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন তারেক রহমান।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে চিকিৎসা দেওয়া হবে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language