জাতীয়
শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর আবেগঘন পোস্ট

কুমিল্লা, ১৩ মার্চ – শহীদ শরিফ ওসমান হাদিকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার ১২ মার্চ দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই পোস্টটি করেন।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ আবেগ প্রকাশ করে লেখেন যে, বাংলাদেশ আপনাকে মিস করছে ভাই, আপনার কণ্ঠ ছাড়া সংসদ যেন অসম্পূর্ণ মনে হয়। বার্তার পাশাপাশি ওই পোস্টে শহীদ হাদির সঙ্গে নিজের তোলা একটি স্মৃতিজড়িত ছবিও যুক্ত করেছেন এই সংসদ সদস্য।
এনএন/ ১৩ মার্চ ২০২৬









